আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিদ্ধিরগঞ্জে ফার্নিচার দোকান-তুলার গোডাউনে আগুন,

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

সিদ্ধিরগঞ্জে ফার্নিচার দোকান-তুলার গোডাউনে আগুন,

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফার্নিচারের দোকান ও একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১১টায় জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ফার্নিচারের দোকানে আগুন লাগলে এলাকাবাসী নেভানোর চেষ্টা করে। কিন্তু বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়তে থাকে। একপর্যায়ে পাশের একটি তুলার গোডাউনে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয়।

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. মিরন মিয়া জানান, খবর পেয়ে দ্রুত কাঁচপুর ও আদমজী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন