গোপালগঞ্জের মুকসুদপুরে আকরাম বিশ্বাস (৫০) নামের এক পথচারী বাসের চাপায় নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ওয়েলকাম পরিবহনের একটি বাসের সঙ্গে কনটেইনারের সংঘর্ষ হয়।
বিজ্ঞাপন
এ সময় ঘটনাস্থলে পথচারী আকরাম বিশ্বাস গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
আকরাম বিশ্বাস উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও কনটেইনারের সংঘর্ষে পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

