নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে বন্দরের দক্ষিণ ঘারমোড়া এলাকার হাজী আসমত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মৃত রাসেল (৩৬) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে। তিনি এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রাসেলের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। কিছুদিন আগেও তাকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। এ হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

