রূপগঞ্জে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

রূপগঞ্জে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়নগঞ্জের রূপগঞ্জে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ রুবেল মিয়া নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার বাগবের এলাকায় গোঁপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, গ্রেপ্তারের সময় রুবেল মিয়ার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা, চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংঘটিত অপরাধে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহ রুবেলের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এছাড়া পূর্বাচলের জলসিঁড়ি ১০০ ফুট সড়কের কেয়ারিয়া এলাকায় সালাহউদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতিকালে রুবেলের অডিও রেকর্ডও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া স্থানীয় বিভিন্ন উন্নয়ন কর্মে চাঁদাবাজি, সড়কে ছিনতাইসহ নানা অপরাধের সংবাদ প্রকাশের পর রূপগঞ্জ থানা পুলিশ তৎপর হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন