গোপালগঞ্জে ইমাম মৃধা নামে এক যুবককে হত্যা করা হয়েছে-এমন অভিযোগ এনে তার স্বজনরা মানববন্ধন করেছে। গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধন করা হয়।
সোমবার সকাল ১১টায় উলপুর বাজার এলাকায় নিহতরে স্বজন ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ইমাম মৃধার লাশ ৩০ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটিপরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সঙ্গে বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় উদ্ধার করে বৌলতলী তদন্তকেন্দ্রের পুলিশ।
তখন থেকেই স্বজনদের দাবি তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়। ইমামের লাশের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন ছিল বলেও তার স্বজনরা দাবি করেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

