ভয়াবহ আগুনে পুড়ল ২২ দোকান

ভয়াবহ আগুনে পুড়ল ২২ দোকান

টাঙ্গাইলের দেলদুয়ারে ভয়াবহ আগুনে ২২টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার লাউহাটি ইউনিয়নের লাউহাটি বাজারে এ ঘটনা ঘটে। তবে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানায়, রফিকের পেট্রোল ও ডিজেলের তেলের দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ২২টি দোকান ও একটি ট্রাক পুড়ে যায়। এ সময় রফিকের শরীরের কিছু অংশ ও তার ছেলের একটি পা দগ্ধ হয়। আগুনে ৮-১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন