দেশব্যাপী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাজরা বাসস্ট্যান্ডের আসাদ সুপার মার্কেটে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমানের সভাপতিত্বে এবং নায়েবে আমির মাওলানা মো. মাহবুবুর রহমান আবেদীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার সহ-সেক্রেটারি মাহফুজুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা মেহেদী হাসান, কুলিয়ারচর পৌর শাখার সভাপতি হারুনউর রশীদ, রামদী ইউনিয়ন শাখার সভাপতি মো. মাহতাব উদ্দিন, উছমানপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. ইকবাল হোসেন, ছয়সূতী ইউনিয়ন শাখার সভাপতি মো. কামরুল ইসলাম সজিব, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. মিজানুর রহমান মিজান, সৌদি প্রবাসী রুকন মস্তোফা কামাল সিরাজী, রামদী ইউনিয়নের মো. ইদ্রিস আলী, মো. দৌলত খান এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
পরে দুপুরে উপজেলার ডুমরাকান্দা বাজারের জনতা ক্লাবে বাজারের ব্যবসায়ীদের নিয়ে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সালুয়া ইউনিয়ন শাখার সভাপতি ও উপজেলা শাখার সহ-সেক্রেটারি মাহফুজুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমান ও নায়েবে আমির মাওলানা মো. মাহবুব রহমান আবেদী।
সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুলিয়ারচর উপজেলা থেকে চেয়ারম্যান পদে মাওলানা মো. মাহবুবুর রহমান আবেদী এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসিনের নাম ঘোষণা করা হয়।
এ ছাড়া উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. মিজানুর রহমান মিজান, উছমানপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. ইকবাল হোসেন, ছয়সূতী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক খাইরুদ্দিন ইসলাম তুহিন এবং সালুয়া ইউনিয়নে সৌদি প্রবাসী রুকন মোস্তফা কামাল সিরাজী।
তবে সংগঠনের সিদ্ধান্ত না আসায় রামদী ও ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

