রাজধানীর কাফরুলের চাঞ্চল্যকর ৯ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মো. মিলনকে (৩০) হাজারীবাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃত মিলন ও শিশুটির পরিবার কাফরুলে পরস্পর প্রতিবেশী। গত বছরের ২০ অক্টোবর সকাল ১১টায় মিলন শিশুটিকে প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে তার নানি এগিয়ে এলে মিলন ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।
ওই শিশুর পিতা বাদী হয়ে পরদিন ২১ অক্টোবর মো. মিলনকে আসামি করে কাফরুল থানায় ধর্ষণ মামলা করেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর একটি দল হাজারীবাগ থানা এলাকায় আভিযান চালিয়ে মিলনকে গ্রেপ্তার করে।
মিলকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

