ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ, কিশোরীসহ তিনজন আটক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ, কিশোরীসহ তিনজন আটক

র‍্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল নেশাজাতীয় স্কাফ ও উইনরেক্স সিরাপ জব্দ করেছে।

বিজ্ঞাপন

এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক কিশোরীসহ তার মা ও খালাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন—শিউলি বেগম, ডলি বেগম এবং শিউলির কিশোরী কন্যা তাহমিনা। শিউলি বেগম জেলার সদরপুর উপজেলার পিয়াজখালী গ্রামের আমির হোসেনের স্ত্রী এবং ডলি বেগম একই এলাকার মৃত আশরাফ হোসেন মিঠুর মেয়ে।

বুধবার ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে এসব সিরাপ উদ্ধার ও তিনজনকে আটক করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান সকালে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন