দেড় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ

দেড় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২
ছবি: আমার দেশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার আটপাড়া এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, শুক্রবার রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া ক্লাব সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ১৪১ কেজি ওজনের একটি কালো রংয়ের বিষ্ণমূর্তিসহ জেলার টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন এবং মাদারীপুর জেলার কালকিনি থানার লঙ্গীপাড়া গ্রামের মৃত আজহার চোকদারের ছেলে ইদ্রিস চোকদারকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত বিষ্ণ মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি এবং প্রস্থ ২৪ ইঞ্চি। মূর্তিটি বিদেশে পাচারের উদ্দেশে তাদের হেফাজতে রাখা হয়েছিল।

এ ব্যাপারে র‌্যাব কর্মকর্তা মেজর ইয়াসির তাজবী পান্থ বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন