সালথায় সাপের কামড়ে ২ জনের মৃত্যু

সালথায় সাপের কামড়ে ২ জনের মৃত্যু

ফরিদপুরের সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে এক গৃহবধূ ও শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার পিসনাইল ও সোনাতন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তারা হলেন পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী সরস্বতী মণ্ডল (৪২) ও সোনাতন্দী গ্রামের সাইদুল মোল্লার মেয়ে সাকিবা আক্তার (৩) ।

স্থানীয় সূত্রে জানা যায়, সরস্বতী মণ্ডল মঙ্গলবার খুব সকালে বাড়ির পাশে একটি ইঁদুরের গর্তে পা দেন। এ সময় গর্তে থাকা একটি সাপ তাকে কামড় দেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে বাড়ির আঙিনায় খেলছিলো ছোট্ট শিশু সাকিবা। খেলার সময় ইঁদুরের গর্তে হাত দিলে তাকে সাপে কামড় দেয়। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পর শিশুটির শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়। এরপর তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়া হলে তিনি পরীক্ষা করে সাপে দংশনের কোনো আলামত নেই বলে জানান। কিন্তু দ্রুত শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৃহবধূ ও শিশু মৃত্যুর বিষটি নিশ্চিত করে বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন বলেন, বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় সাপের উপদ্রব কিছুটা বৃদ্ধি পেয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন