আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনি ইশতেহার ঘোষণায় ডা. খালিদুজ্জামান

ঢাকা-১৭ আসনকে মডেল হিসেবে গড়ে তোলা হবে

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৭ আসনকে মডেল হিসেবে গড়ে তোলা হবে
ছবি: আমার দেশ।

নির্বাচনে বিজয়ী হলে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-১৭ আসনকে একটি মডেল হিসেবে গড়ে তোলা হবে, যা দেখে সারাদেশে পরিবর্তন শুরু হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) গুলশান-১ ইমানুয়েলস পার্টি সেন্টারে আয়োজিত ঢাকা-১৭ আসনের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. এস এম খালিদুজ্জামান বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে স্থানীয়ভাবে আলদা ব্যতিক্রমধর্মী এই নির্বাচনি ইশতেহার। এতে এলাকার সমস্যা ও সম্ভাবনাকে সামনে রেখেই নাগরিকদের পরামর্শের আলোকে ঢাকা-১৭ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে একটি রূপরেখা দেওয়া হয়েছে। নির্বাচনে বিজয়ী হলে ইনশাল্লাহ এই রূপরেখা বাস্তবায়ন করা হবে।

এর আগে গুলশান এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। সোমবার সকালে সাড়ে ৮টার দিকে ভাষানটেক বিআরবি মাঠ থেকে দাঁড়িপাল্লার সমর্থনে নারী মিছিল বের হয়। মিছিলে ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান ছাড়া ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও ডাকসুর ভিপি সাদিক কায়েম নেতৃত্ব দেন। বিপুলসংখ্যক নারী এতে অংশগ্রহণ করেন।

পরে সকাল সাড়ে ১০টার দিকে গুলশান-২ গোলচত্বর থেকে নির্বাচনি গণসংযোগ ও মিছিল বের করা হয়। এতে ঢাকা-১৭ আসনের প্রার্থী খালিদুজ্জামান ও শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ দলের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।

মিছিলটি গুলশান-১ নম্বরে গিয়ে শেষ হয়। সেখান থেকে গুলশান-১ নম্বরে ইমানুয়েলস পার্টি সেন্টারে আয়োজিত ঢাকা-১৭ আসনের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যোগ দেন ডা. খালিদুজ্জামান। এছাড়া নির্বাচনি প্রচারের শেষ সময় পর্যন্ত নানা স্থানে তিনি গণসংযোগ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন