মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর বাজার সংলগ্ন মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মাদবরের চর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে এক নারীর। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

