কিশোরগঞ্জের মিঠামইনে পাচারের সময় ১১১ বস্তা ইউরিয়া সার ও দুটি ট্রলি জব্দসহ দুই চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সারের দুই ডিলারকে আসামি করে মিঠামইন থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার বিকেলে উপজেলার কাটখাল ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈরাটি ইউনিয়নের সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন ও লিটনের গুদাম থেকে ১১১ বস্তা ইউরিয়া সার অন্যত্র পাচার করা হচ্ছিল।
এ সময় ট্রলির দুই চালক শাহিন মিয়া ও জহির মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, সার পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই চালক ও অভিযুক্ত দুই ডিলারকে আসামি করে মামলা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

