ফরিদপুরের সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। রোববার বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের চণ্ডীবর্দী বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, রোববার সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের চণ্ডীবর্দী এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে পার্শ্ববর্তী উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে দ্রুত সটে পড়ে। পরে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বল্লভদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সহসভাপতি শাহিনুজ্জামান শাহিন, বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান মাস্টার, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজাহান শরিফ, ইউপি সদস্য ওহিদুল ইসলাম, বল্লভদী ইউনিয়ন ওলামা দলের সভাপতি মিজানুর রহমান মিজান এবং বিএনপি নেতা জসিম মোল্লা, খায়ের মাতুব্বর, লিটন কাজী ও বাবলু মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

