আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মানিকগঞ্জ-৩: বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ-৩: বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পাঁচজন প্রার্থী।

শনিবার দুপুরে শহরের পূর্ব দাশড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামালের বাসভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন—স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল (সূর্যমুখী ফুল), জাতীয় পার্টির আবুল বাশার বাদশা (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দলের সাজাহান হোসেন সাজু (প্রাইভেট কার), স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান (মোটরসাইকেল) এবং জাতীয় পার্টি (জেপি) মোয়াজ্জেম হোসেন খান মজলিস (বাইসাইকেল)।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে মফিজুল ইসলাম খান কামাল বলেন, “বিএনপির প্রার্থী আচরণবিধি মানে না। আমরা জানি, একটি ইউনিয়নে একটি অফিস থাকার কথা থাকলেও বিএনপির প্রার্থীর প্রায় প্রতিটি ইউনিয়নে ৪–৫টি অফিস রয়েছে।”

রফিকুল ইসলাম খান অভিযোগ করে বলেন, “আচরণবিধি লঙ্ঘনের বিষয় জানার পরও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। অভিযোগ দিলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যা প্রশাসনের ব্যর্থতা প্রমাণ করে।”

মজলিস বলেন, “আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। আশা করি সামনের দিনগুলোতে প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন