আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টাঙ্গাইল-৮ আসন

সালাউদ্দিন রাসেলের পক্ষে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সমর্থন ঘোষণা

উপজেলা প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

সালাউদ্দিন রাসেলের পক্ষে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সমর্থন ঘোষণা

টাঙ্গাইল–৮ (বাসাইল–সখীপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের রাজনীতিতে বড় ধরনের চমক সৃষ্টি হয়েছে। স্বতন্ত্র-প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর উত্তম বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।

বিজ্ঞাপন

গতশনিবার সন্ধ্যায় বিশাল কর্মী সমাবেশে বীর উত্তম বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী উপস্থিত জনতার উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে আমি সমর্থন করবো এবং তাঁর পক্ষে নির্বাচনি মাঠে নামবো। এই ঘোষণার সাথে সাথে তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি তাকে বিজয়ী করার আহ্বান জানান।

বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে নিয়ে তীব্র সমালোচনা করে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, আমি মিথ্যাবাদীকে কখনো সমর্থন করতে পারিনা, আহমেদ আযম খান পাকিস্তানি হানাদারদের চেয়ে খারাপ। আমি তারেক রহমানের ধানের শীষের নির্বাচন করতে যেতে পারি, কিন্তু ভুলেও আহমেদ আযম খানের নির্বাচনকে সমর্থন করবোনা।

নির্বাচন প্রসঙ্গে সালাউদ্দিন আলমগীর রাসেল জানান, "ভোটের হিসাব নয়, বরং মানুষের সেবাই আমার মূল লক্ষ্য এবং বিজয়ী হলে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব"।

‎‎সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত সভায় সবুর খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গাজীপুর মহানগর সভাপতি আ. রহমান, সখিপুর উপজেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত খান টিপু,আবু জাহিদ রিপন, সিদ্দিকী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন