যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহ বাদে প্রথমবারের মতো সীমিত আকারে ফ্লাইট চালু করতে যাচ্ছে কাতার। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল আটকে পড়াদের সরিয়ে নেওয়ার ফ্লাইট এবং জরুরি কার্গো ফ্লাইট চালানোর জন্য দেশের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়া হবে।
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, আগামী দিনগুলোতে আরো ফ্লাইট চালু করা হবে কি না, তা নিরাপত্তা পরিস্থিতির হালনাগাদ মূল্যায়নের ওপর নির্ভর করবে।
বিজ্ঞাপন
কাতারি কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, তাদের সামরিক বাহিনী বিমানবন্দরে ইরানের সম্ভাব্য হামলার চেষ্টা নস্যাৎ করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার কাতার ৯টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে একটি জনবসতিহীন এলাকায় পড়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সূত্র: আল জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইসরাইলে একের পর এক হামলা ইরানের, আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ