মাদারীপুর জেলার শিবচর উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর সজীব বেপারী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত সজীব বেপারী বাজিতপুর গ্রামের হাফেজ বেপারীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের পর থেকে সজীব নিখোঁজ ছিলেন। তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি শিবচর থানা পুলিশকে অবহিত করা হয়।
রোববার সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে সজীবের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

