চিহ্নিত আ.লীগ নেতাদের বিএনপিতে পদ দেয়ার প্রতিবাদে মশাল মিছিল

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)

চিহ্নিত আ.লীগ নেতাদের বিএনপিতে পদ দেয়ার প্রতিবাদে মশাল মিছিল

ফরিদপুরের আলফাডাঙ্গায় সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে চিহ্নিত আওয়ামী লীগ নেতাদের কমিটিতে পদ দেয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে উপজেলা বিএনপির একাংশ।

রোববার (২৬ অক্টোবর) রাতে হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা বিএনপির (একাংশের) দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম খোশবুর রহমান খোকনের নেতৃত্বে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, দুর্দিনের ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়ন এবং চিহ্নিত আওয়ামী লীগ নেতাদের কমিটিতে পদ প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এই কমিটি বাতিল করার দাবিতে আমরা এ মশাল মিছিল করেছি। অনতিবিলম্বে এই কমিটি বাতিল করা না হলে আমরা আরো কঠিন কর্মসূচি ঘোষণা করব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন