ফরিদপুরের মধুখালী উপজেলার বিশ্বাসপাড়ায় সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা জাহিদুল বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাইমন বিশ্বাস ও শাকিল বিশ্বাস সম্পর্কে জাহিদুল বিশ্বাসের আপন বড় ভাইয়ের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে জাহিদুল বিশ্বাস তার বসতঘরের বারান্দার সিঁড়ি নির্মাণ করতে যান। এ সময় সাইমন ও শাকিলের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল ও সাইমন ক্ষিপ্ত হয়ে চাচা জাহিদুল বিশ্বাসের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করেন। এতে তার মাথা ফেটে তিনি গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

