মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্যকর তিন খুনের মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল তালুকদারসহ অভিযানে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার হয়েছেন, মামলার আসামি মুকুল বেপারী, ফয়সাল তালুকদার, রবিউল তালুকদার, অমিত তালুকদার, সম্রাট তালুকদার, বেলায়েত মৃধা, মাহবুব আলম, শান্ত হাওলাদার, মোতালেব হোসেন, মতু হাওলাদার ও সাব্বির মৃধা। তাদের বিরুদ্ধে দুটি হত্যা ও একটি জখমের মামলা রয়েছে।
পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, গত ২৭ ডিসেম্বর সংগঠিত তিন খুনের ঘটনায় কালকিনি থানায় দুটি হত্যা ও একটি জখমের মামলা হয়েছে। এতে প্রায় ২ শ’ জনকে এজাহারভুক্ত আসামি এবং আরও প্রায় ২শ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে যৌথ-বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

