সীমান্তে ৬ কোটি টাকার ভারতীয় অবৈধ কারেন্ট জাল ও মাদক জব্দ

সীমান্তে ৬ কোটি টাকার ভারতীয় অবৈধ কারেন্ট জাল ও মাদক জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় অবৈধ কারেন্ট জাল ও মাদক জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, সোমবার রাত ১০টার দিকে বিজিবির একটি টহল দল মালিকবিহীন অবস্থায় ৫হাজার ৫০কেজি ভারতীয় অবৈধ কারেন্ট জাল ও ৪ হাজার ৮৪৫ কেজি নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ওই জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অপরদিকে, সোমবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে একই ব্যাটালিয়ন রংমহল নামক স্থানে অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।

বিজিবির পৃথক দুটি অভিযানে উদ্ধার হওয়া নিষিদ্ধ জাল ও মাদকের মোট আনুমানিক মূল্য ৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি সূত্র।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন