সখিপুরে টাকা দিয়ে ভোট কেনার সময় স্বতন্ত্র প্রার্থীর (হরিণ) প্রতীকের সাবর আলী ও হজরত আলী নামের দুই কর্মীকে ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সখিপুর উপজেলায় দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ সাজা দেন।
বুধবার সকালে ১০টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড (কচুয়া) এলাকায় স্বতন্ত্র প্রার্থীর (হরিণ) প্রতীকের চার সমর্থক অর্থ বিতরণ করছিলেন এ সময় স্থানীয় জনতা সাবর আলী ও হজরত আলী নামের ওই দুই কর্মীকে আটক করে এবং অপর দুই কর্মী পালিয়ে যান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

