আদালতের কাঠগড়া থেকে আসামির পলায়ন

আদালতের কাঠগড়া থেকে আসামির পলায়ন

চুরি মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া এক আসামি পলায়নের ঘটনা ঘটেছে নরসিংদীর আদালতের কাঠগড়া থেকে।

গত সোমবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের একটি কাঠগড়া থেকে আসামি পালিয়ে যাওয়ার এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পালিয়ে যাওয়া আসামি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার সন্তান।

নরসিংদী জজ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম জানান, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) দেখাদেয়। এই সুযোগে কাঠগড়ায় অবস্থানরত আসামি রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন