কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পাংশা (রাজবাড়ী)

কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় কোরআন শরীফে আগুন দেওয়ার অভিযোগে আবু হোসেন মোল্লা (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবু হোসেন ওই গ্রামের জব্বার মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন তিনি তার মায়ের কাছে নেশার জন্য টাকা চান। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ এবং জমিজমার গুরুত্বপূর্ণ কাগজপত্র রান্নার চুলায় ঢুকিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় তিনি তার অসুস্থ মাকেও মারধর করেন।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে ভিড় করেন। পরে খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আবু হোসেনের বাবা মামলা করলে বিকেলেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...