আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, যান চলাচলে ধীরগতি

মহব্বত হোসেন, টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, যান চলাচলে ধীরগতি
ছবি: আমার দেশ

চাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে । ফলে মহাসড়কের ঢাকাগামী লেনে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না।

গতকাল শুক্রবার থেকে সড়কে যানের সংখ্যা বাড়তে থাকে। এদিকে রাজধানীসহ বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে কাঙ্খিত যানবাহন না পেয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে যাত্রীরা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রাজধানীমুখী যানবাহনের সংখ্যা অনেক বেড়ে গেছে। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি। তাছাড়া মহাসড়কের পাশে অবস্থিত পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের সংখ্যা দীর্ঘ হওয়ায় অনেক সময় স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে ।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৪৬ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ টাকার উপরে, যা স্বাভাবিকের তুলনায় দিগুণেরও বেশি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...