বোয়ালমারীতে ট্রাকচাপায় কৃষক নিহত, আহত ১

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

বোয়ালমারীতে ট্রাকচাপায় কৃষক নিহত, আহত ১

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকচাপায় মো. বাকি মল্লিক (৬০) নামে একজন কৃষক নিহত হয়েছেন। এ সময় মো. জালাল মিয়া (৬৫) নামে আরেকজন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল সাড়ে ৬টায় উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদী মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাকি মল্লিক একই ইউনিয়নের কানখরদী পশ্চিমপাড়া গ্রামে মৃত হানিফ মল্লিকের ছেলে। অপর আহত জালাল মিয়া একই এলাকার বাসিন্দা।

সরেজমিন জানা যায়, বাকি মল্লিক ও জালাল মিয়া নামাজ পড়ে বাড়ি থেকে স্থানীয় কানখরদী বাজারে যায়। এসময় বোয়ালমারী গামী আলুর ট্রাক তাদের চাপা দেয়। এ ঘটনায় বাকি মল্লিক ঘটনাস্থলেই মারা যান। জালাল মিয়ার বাম পা ভেঙে যায়। তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকচাপায় বাকি মল্লিক নিহত হয়েছে। অপর আরেকজন জালাল মিয়া গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে ঘাতক ট্রাকটি চাপা দিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...