ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বাসের ধাক্কায় নিহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বাসের ধাক্কায় নিহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় থেমে থাকা অ্যাম্বুলেন্স যাত্রী একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার বেলা ১ টায় মুন্সীগঞ্জের সিরাজদীখানের নিমতলায় তালুকদার পাম্প স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন—সামাদ ফকির (৬০), তার ছেলে হাফেজ বিল্লাল (৪০), সামাদ ফকিরের মেয়ে আফসানা (২০) ও অ্যাম্বুলেন্স চালক মাহবুব (৪০)। আহতরা হলেন—শারমিন আক্তার (২৭), তার মেয়ে তাসকিয়া (৩) ও তার ভাগ্নি মারিয়াম (৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে যায়। নিমতলা তালুকদার পাম্পের সামনে চাকা সচল করার জন্য অ্যাম্বুলেন্সটি থামানো ছিল। পেছন থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহণ যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দেয়। বাসচাপায় অ্যাম্বুলেন্সের এক নারী আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, নিহত নারীর লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বাসটি থানায় জব্দ করা হয়েছে। নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এডি/ এইচআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন