আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নরসিংদীতে আলোচিত তরুণী হত্যার ৭ আসামি ৮ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীতে আলোচিত তরুণী হত্যার ৭ আসামি ৮ দিনের রিমান্ডে
আমার দেশ

নরসিংদীতে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার ৭ আসামিকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার দুপুরে শুনানি শেষে দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামিদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার সাবেক মেম্বারসহ ৫ জন এবং শনিবার নূরা ও হযরত আলী দুইজন আসামিসহ দুইদিনে ৭ আসামীকে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত অন্যান্যদের শনাক্তে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, আলোচিত এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে রিমান্ড শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...