আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আলফাডাঙ্গায় অধ্যক্ষ ও সাবেক শিক্ষকের মধ্যে সংঘর্ষ আহত ১০

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)

আলফাডাঙ্গায় অধ্যক্ষ ও সাবেক শিক্ষকের মধ্যে সংঘর্ষ আহত ১০

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ ও সাবেক শিক্ষক গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয়।

শুক্রবার দুপুরে আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, সাবেক সহকারী মৌলভী মান্নান মোল্লা মাদ্রাসা থেকে অবসর নেওয়ার পর তার পেনশনের টাকা পাওয়ার ব্যাপারে মাদ্রাসা অধ্যক্ষ মোসলেম উদ্দিনের অসহযোগিতার কারণে দীর্ঘদিন তার টাকা আটকে আছে। এনিয়ে দুজনের মাঝে দীর্ঘদিনের বিরোধের জেরে শুক্রবার দুপুর ১২টায় আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়।

এসময় পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এতে অধ্যক্ষ মোসলেম উদ্দিন (৫৫), তার ছেলে উসা বিন মোসলেম (২৬) শিক্ষক আব্দুল মান্নান (৭০) তার ছেলে টুটুল মোল্যা (৪২) আহত হয়। আহত উসা বিন মোসলেম হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার সময় হাসপাতাল গেটে তার ওপর হামলা চালায় মান্নান মোল্লা গ্রুপের লোকজন। খবর পেয়ে মোসলেম উদ্দিন গ্রুপের লোকজন আসলে দুগ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ বাধে এসময় হাসপাতালগেটে অবস্থিত স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, মমিন ষ্টোর এবং হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর করে হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে ১০জন আহত হয়েছে। আহতরা হলেন, মোসলেম উদ্দিন (৫৫), উসা বিন মোসলেম (২৬), আব্দুল মান্নান (৭০), টুটুল মোল্যা (৪২), সিফাত (৩০), মিকাইল (২৫), আসিব (২৮), শরাফত (৩০), ফরাদ মোল্লা (৩২) ও মিশকাত (৩০)। এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন