পুকুরে বিষ দিয়ে আড়াই লাখ টাকার মাছ নিধন

পুকুরে বিষ দিয়ে আড়াই লাখ টাকার মাছ নিধন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী এলাকায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন পুকুরের মালিক। মঙ্গলবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, রামচন্দ্রদী এলাকার আব্দুস সাত্তারের প্রায় ৬০ শতাংশের একটি পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে। পরে বুধবার সকালে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মরা মাছ পানিতে ভেসে উঠতে দেখা যায়।

পুকুরের মালিক আব্দুস সাত্তার জানান, রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন