সোনারগাঁয়ে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

সোনারগাঁয়ে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মালেক জুট মিলের শ্রমিকরা পাওনা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর এলাকার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

মঙ্গলবার সকালে অবরোধের কারণে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ শ্রমিকদের আশ্বস্ত করলে মহাসড়ক থেকে সরে যান, চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আজকের মধ্যে সকল বকেয়া পরিশোধ এবং নোটিশ ছাড়া শ্রমিক ছাঁটাই করাসহ ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেয়ার হুমকি দিলে আবারো আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।

কারখানা কর্তৃপক্ষ জানায়, দ্রুত বকেয়া পরিশোধ করা হবে। শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, মালিকপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের আশ্বস্ত করলে শ্রমিকরা তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন