দীর্ঘ ৯ মাস পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল দশটায় এ কার্যক্রম শুরু হয়। নারায়ণগঞ্জের জেলা প্রাশাসক জাহিদুল ইসলাম মিয়া কার্যক্রম পরিদর্শন করেন।
বিজ্ঞাপন
গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই দফা হামলা ও অগ্নিসংযোগে নষ্ট হয়ে যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত এই আঞ্চলিক পাসপোর্ট অফিসের প্রায় আট হাজার পাসপোর্ট, কম্পিউটার আসবাবপত্রসহ সকল যন্ত্রাংশ।
এতে বন্ধ হয়ে যায় সেবা খাতের অন্যতম এই কার্যালয়টি। যার ফলে ভোগান্তিতে পরে স্থানীয়রাসহ এই কার্যালয়ে সেবা নিতে আসা গ্রাহকরা।
প্রায় ৪ মাসের সংস্কার কাজের পরে ভবনটি নতুনভাবে ব্যবহারের উপযোগী হয়েছে। গত মাসে উদ্বোধনের কথা থাকলেও সার্ভার জটিলতার কারণে তা পিছিয়ে যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

