আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় সহযোগীদের হামলা

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় সহযোগীদের হামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে এক ডাকাত নিহতের ঘটনায় তার অনুসারীরা বেশ কয়েকজন গ্রামবাসীর বাড়িঘরের ওপর হামলা চালিয়েছে। হামলায় কয়েকটি বাড়িঘর লুটপাট শেষে ভাঙচুর করে জ্বালিয়ে দিয়েছে তারা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার মধ্যরাতে একটি ডাকাতদল জোগারদিয়া চকে স্থানীয় এক সেচ পাম্পের ড্রেনের ওপর বসে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় চারশ’ থেকে পাঁচশ’ স্থানীয় লোকজন ডাকাতদলকে ঘেরাও করে। ৭/৮ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ডাকাত মুকুলকে আটক করে উত্তেজিত গ্রামবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এর জের ধরে নিহত মুকুলের অনুসারীরা রোববার জোগারদিয়া এলাকায় অতর্কিত হামলা চালায়। হামলায় বেশ কয়েকটি বাড়িঘর লুটপাট শেষে ভাঙচুর করে জ্বালিয়ে দেয় তারা। এরপর থেকে জোকারদিয়া গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে।

গ্রামবাসী অভিযোগ, মকুল ডাকাত গণপিটুনিতে নিহত হওয়ার পর তালিকাভূক্ত কয়েকজন ডাকাত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং গ্রামবাসীকে হুমকি দিচ্ছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন