নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেরোইন ও দেশি অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১ জন মাদক কারবারি, ডাকাতির প্রস্তুতি মামলায় ৪ জন এবং ২ জন ওয়ারেন্টের আসামি। তাদের কাছ থেকে ৪২ পুরিয়া হেরোইন, ২টি ছুরি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।
৪ মে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সূত্রে তথ্য পেয়ে বিশেষ অভিযান পরিচালনা আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- সাইফুল ইসলাম রানা (২৬), মনির হোসেন ওমর (২৮), মো. রমজান (২৮), মো. রিয়াজ (২৩), সবুজ (৪৭), সালাউদ্দিন (৪০) ও এমদাদুল (২৬)। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, জেলা পুলিশের নির্দেশনায় মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

