ফরিদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত

উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

ফরিদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত

ফরিদপুরের সালথায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্তদের হাতে গিয়ে এ অর্থ তুলে দেন ফরিদপুর-২ আসনের প্রার্থী মওলানা সোহরাব হোসেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে আমির আবুল ফজল মুরাদ, নায়েবে আমির আজিজুর রহমান, সেক্রেটারি তরিকুল ইসলাম, ফরিদপুর পৌর জামায়াতের সহ-সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

মওলানা সোহরাব হোসেন বলেন, বিপদ-আপদ দিয়ে মানুষকে আল্লাহ পাক পরীক্ষা করেন। আমরা মানুষের কাছে না চেয়ে তাঁর কাছে সাহায্য চাইবো। তাই আপনারা ধৈর্য হারা হবেন না। একসময় সব ঠিক হয়ে যাবে। আমরা একে অপরের আত্মীয়। আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি।

এরপর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নিয়ে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুড়া মৃধাপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে সাতটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...