মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গুলবাহার রেস্টুরেন্ট থেকে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে গুলবাহার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নাঈম খানের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সালমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘নাঈম খানের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’’
স্থানীয় একাধিক সূত্র জানায়, সম্প্রতি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে নাঈম খান নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় মাদারীপুর সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে আসামি করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নাঈম খানকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

