টঙ্গীতে ভুয়া পুলিশ গ্রেপ্তার

টঙ্গীতে ভুয়া পুলিশ গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. রুবেল ওরফে সোহরাব আলী (৩৪)নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার বালিপাড়া গ্রামের নুরুজ্জামান হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

এসময় তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, পুলিশ লেখা মাথার টুপি, ১টি স্মার্টফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে টঙ্গী বাজার বিআরটিএ উড়ার সড়কের উপরে চেকপোষ্টে দায়িত্ব পালনকালে পুলিশ মোটরসাইকেল আরোহী রুবেলকে সিগন্যাল দিয়ে থামায় । এসময় রুবেল নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে রাজারবাগে কর্মরত আছে বলে জানায়। তার কথাবার্তায় পুলিশের সন্দেহ হলে তার আইডি কার্ড পরীক্ষা করে ভুয়া প্রমাণিত হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত রুবেল দীর্ঘদিন ধরে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে ঢাকা, রাজশাহী ও পিরোজপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক, ডাকাতি, প্রতারণা ও চাঁদাবাজির মামলা রয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, প্রতারণার দায়ে অভিযুক্ত রুবেলকে মামলা দায়ের শেষে গাজীপুর বিজ্ঞা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন