ভারতে পালাতে গিয়ে ভাঙ্গার পরাজিত চেয়ারম্যান প্রার্থী আটক

ভারতে পালাতে গিয়ে ভাঙ্গার পরাজিত চেয়ারম্যান প্রার্থী আটক

ভারতে পালাতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পরাজিত চেয়ারম্যান প্রার্থীকে আটক করেছে বিএসএফ। শনিবার (১২ জুলাই) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক মোখলেছুর রহমান সুমন নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামের মৃত হাজী ইরফান উদ্দিন মাতুব্বরের ছেলে।

রোববার সকালে আটকের বিষয়টি আমার দেশ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।

তিনি জানান, ভাঙ্গা থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিস্ফোরক পৃথক দুটি মামলা রয়েছে মোখলেছুর রহমান সুমনের বিরুদ্ধে। সীমান্ত পার করে দেওয়ার জন্য আবুল কালাম নামে এক যুবকের সঙ্গে এক লাখার চুক্তি হয়। এ সময় বিএসএফের হাতে আটক হয় সুমন। দুপুরে পতাকা বৈঠকের পর তামাবিল বিওপির কাছে হস্তান্তরের পর বিজিবি সদস্যরা সুমনকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে। এ ঘটনায় সুমনকে আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন