ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুর সদরের শিবরামপুরে তরমুজবাহী একটি ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে আরো একজন আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, মোটরসাইকেল চালক ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ (২৪) ও একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ (৫২)।
ঘটনা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও রিকশার সঙ্গে সংঘর্ষ হয়।
ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের আরোহী নয়ন শেখ ঘটনাস্থলেই নিহত হন। তার পিছনে থাকা তার মা গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় রিকশাচালক মারা যায়। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

