ভাঙ্গায় দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ভাঙ্গায় দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কের পুলিয়া ওভার ব্রিজসংলগ্ন এলাকায় বড় কাভার্ডভ্যানের সঙ্গে টক্কর লেগে দ্রুতগামী ছোট কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবু জাফর আমার দেশ পত্রিকা প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করে আরও জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার আব্দুল হাকিম মিয়ার ছেলে কাভার্ড ভ্যানের হেলপার জুয়েল হোসেন এবং একই কাভার্ড ভ্যানের চালক কুড়িগ্রামের বাসিন্দা জুয়েল মিয়া।

বিজ্ঞাপন

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ, ভাঙ্গা ফায়ার সার্ভিস ও স্থানীয় থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় কাভার্ড ভ্যান দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের পেছনে একই লেন দিয়ে আসছিল আরও একটি ছোট কাভার্ড ভ্যান। নিয়ন্ত্রণ হারিয়ে বড় কাভার্ড ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে ছোট কাভার্ড ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার দুজনেই নিহত হন।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, ভোরে পুলিয়া ওভার ব্রিজ এলাকায় দুটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের দুজনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন