রাজৈরে হাতুড়ি পেটায় জখম ২

রাজৈরে হাতুড়ি পেটায় জখম ২

মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জেরে মোটরসাইকেলের গতিরোধ করে দু’জনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কদমবাড়ী ইউনিয়নের মহিষমারী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কাওছার (৪৫) ও তার চাচাতো ভাই কবির শেখকে (৫০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে শুক্রবার রাতে দিকে ওই দু’ব্যক্তিকে একা পেয়ে মোটরসাইকেল গতিরোধ করে পিটিয়ে আহত করে ।

বিজ্ঞাপন

ভুক্তভোগী কাওছার শেখ জানায়, আমি এবং আমার চাচাতো ভাই কবির শেখ বিএনপি করি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ব্যাবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে মহিষমারী ব্রিজের নিকট আসলে আমাদের মোটরসাইকেল গতিরোধ করে আওয়ামী লীগের জাকির শেখ, মোস্তাফিজুর রহমান ও কালাচান শেখসহ ছয় থেকে সাতজন আমাদের উপর হামলা করে। এ সময় তারা আমাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে ফেলে রেখে যায় এবং আমাদের সাথে থাকা ৯ লাখ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযুক্ত জাকির ও মোস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। মূলত পূর্ব শত্রুতার জেরে এখানে মারামারি হয়েছে।

রাজৈর থানার ওসি মো. মাসুদ খান জানান, আমরা হাসপাতালে আহতদের দেখেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন