ফতুল্লায় ড্রেন থেকে নৈশপ্রহরীর বস্তাবন্দী লাশ উদ্ধার

ফতুল্লায় ড্রেন থেকে নৈশপ্রহরীর বস্তাবন্দী লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রেন থেকে শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এক নৈশপ্রহরীর হাত-পা বাধা বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত জনি সরকার সিলেট জেলার জামালগঞ্জ থানার বিশ্নপুর গ্রামের করুনা সরকারের ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকার ড্রেন থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহতের বাবা করুনা সরকার জানান, জনি এলাকার মাদকাসক্ত ছেলেদের সাথে চলাফেরা করতো। সোমবার রাত ৯টা থেকে সে নিখোঁজ ছিল। সকালে খবর পেয়েছি ড্রেনে একটি বস্তাবন্দী লাশ পড়ে আছে। এরপর পুলিশ এসে বস্তা থেকে লাশ বের করলে জনিকে শনাক্ত করেন তিনি।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ড্রেনের ভেতরে লাশ দেখে স্থানীয়রা খবর দেয়। পরে হাত পা বাঁধা অবস্থায় ড্রেন থেকে লাশ উদ্ধার করা হয়। তার নাকে ও মুখে রক্তের দাগ ছিল। ধারণা করা হচ্ছে মারধর বা শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন