সদরপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

সদরপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু

ফরিদপুরের সদরপুর উপজেলায় ঘূর্ণিঝড়ের তান্ডবেগাছের নীচে চাপা পড়ে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জিয়াউর রহমান বাঘা (৫০)। শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার পূর্ব মহিষা গ্রামের আমির হোসেন বাঘার পুত্র।

বুধবার(২৭মে) সকাল সাড়ে ৮ টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় উপজেলার ২২ রশি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তির সাথে থাকা হাজী মোঃ মনির হোসেন বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে ঝড় বৃষ্টির সময় রাস্তা দিয়ে দুইজনে একসাথে হেটে যাচ্ছিলাম। ঝড়ের গতি বৃদ্ধি পাইলে সড়কের পাশেই একটি অস্থায়ী তাঁবুর নীচে আশ্রয় নেই। হঠাৎ বাতাসে কৃষ্ণচূড়া গাছ ভেঙ্গে তাঁবুর উপর পড়লে সে গুরুতর আহত হয়। তাকে স্থানীয় পথচারীদের সহায়তায় দ্রুত বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন৷ সে জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক-ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিল বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিন্ত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। পরিবারের লোকজন আসার পর আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...