রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের একটি বাগাইড় মাছ। বুধবার (২৫ জুন) সকালে মাছটি ধরেন জেলে রুহুল আমিন হাওলাদার। পরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার সুমাইয়া মৎস্য আড়তের মালিক সোহেল মোল্লা প্রতি কেজি ১,৩৫০ টাকা দরে মোট ৪৯ হাজার ৯৫০ টাকায় ক্রয় করেন।
সোহেল মোল্লা জানান, এত বড় বাগাইড় সচরাচর দেখা যায় না। মাছটি কেনার পর দেশের বিভিন্ন এলাকায় অনলাইনে যোগাযোগ করছি বিক্রির জন্য। আশা করছি, অন্তত প্রতি কেজিতে ১০০ টাকা লাভে মাছটি বিক্রি করতে পারব।
মাছটি আড়তে আনার পরপরই সকাল ১০টার দিকে তা দেখতে ভিড় করে স্থানীয় উৎসুক জনতা। অনেকেই মোবাইল ফোনে মাছটির ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। স্থানীয়দের মতে, পদ্মা নদীতে এমন বড় বাগাইড় এখন অনেকটাই দুর্লভ। তাই মাছটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

