ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অস্বাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফি-জুর রহমান ইমন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল মিয়া ও জনস্বাস্থ্য কর্মকর্তা আয়শা আক্তার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু ও আড়াই হাজার পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোস্তফা কামাল প্রমুখ।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, এ জন্য সবার সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এর আগে বিভিন্ন দফতরের প্রধানদের সাথে মতবিনিময় সবাই অংশ নেন জেলা প্রশাসক রায়হান কবির।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

