মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে-নাতে দুইজনকে আটক করেছে শিববচর থানা পুলিশ। এ সময় আটককৃতরা হলেন উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের দায়কান্দি এলাকার রাজু মিয়ার ছেলে রাতুল(১৯) ও শরিয়তপুরের পালং উপজেলার জালালপুর এলাকার আমজাদ হাওলাদারের ছেলে শরিফ হাওলাদার(১৯)। এসময় ট্রান্সফর্মারের মালামাল সহ তাদের জব্দ করা হয়।
বৃহস্পতিবার ভোরে শিবচরের দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মোজাফফরপুর এলাকার সজিব মাতুব্বর নামে এক ব্যক্তির বাড়ির পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফর্মার খুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল রাতুল ও শরিফ নামে দুই যুবক। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানালে শিবচর থানা পুলিশ এসে তাদের আটক করে। এসময় পল্লীবিদ্যুতের একটি ট্রান্সফর্মার এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
স্থানীয় বাসিন্দা রহিম নামের ব্যক্তি বলেন" আমাদের এলাকায় মাঝে মাঝে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হয় আজকে তাদের দুইজনকে আটক করা হইছে,তাদের উপযুক্ত বিচার হওয়া উচিত, যাতে আর কেউ এ ধরনের কাজ করতে সাহস না পায়"।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.রতন শেখ বলেন,'আমরা চুরির মালামালসহ হাতেনাতে তাদের আটক করি। বৃহস্পতিবার বিকেলে তাদের নামে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

