ভাঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ভাঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত
ছবি: আমার দেশ

ফরিদপুর জেলার ভাঙ্গা-মাওয়া মহাসড়কের বগাইল টোল প্লাজা এলাকায় মালবোঝাই দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছেন, ভোরের দিকে ফলদ চারাগাছের একটি ট্রাক ঢাকার দিকে যাওয়ার সময় একই লেন দিয়ে মাছভর্তি অপর একটি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে চালক ও হেলপার দুজনই ঘটনাস্থলে নিহত হন।

বিজ্ঞাপন

স্থানীয় জনগণের কাছ থেকে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। পুলিশ ট্রাক দুটি জব্দ করেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান আমার দেশকে জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, গত চার দিনে ভাঙ্গা-মাওয়া মহাসড়কের পুলিয়া ও ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় মোট ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন