সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

সাভারে মাদক সম্রাট ও সাবেক ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া সোয়া কোটি টাকার হেরোইনসহ আটক হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার রাতে সাভার পৌর এলাকার পালোয়ান পাড়ায় শামীমের গেরেজ হতে ১ কেজি ২শ’ ৪৫ গ্রাম হেরোইনসহ র‌্যাবের হাতে আটক হয় হৃদয়।

একই সময় অপর শীর্ষ মাদক সম্রাট শামীম পালিয়ে যায়। নির্বিঘ্নে মাদক ব্যবসা করতে তিনি চাপাইন,দেওগা ও রাজাশনে প্রায় একশো সিসি টিভি ক্যামেরা স্থাপন করেছিলেন।

র‌্যাব -৪ এর সাভার ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহনুর কবির ও স্কোয়াড কমান্ডার হালিউজ্জামান জানান, মাদকের একটি বড় চালানের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশনের পালোয়ান পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় সাভার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হৃদয় মিয়াকে ১ কেজি ২শ’ ৪৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি চব্বিশ লক্ষ পঞ্চার হাজার টাকা।

র‌্যাব সূত্রে জানা যায়, হৃদয়ের বাড়ি সাভার পৌরসভা সংলগ্ন সাভার সদর ইউনিয়নের দেওগাঁও গ্রামে। তার পিতার নাম মতি মিয়া। তার বিরুদ্ধে এলাকায় কিশোর গ্যাং পরিচালনা ও মাদক ব্যবসার অভিযোগ দীর্ঘ দিনের। জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগ নেতা হৃদয় সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অস্ত্র ও লাঠি নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে।

৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সে নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। সাভার থানা ছাত্র দলনেতা মাহবুব সামীর তার আপন ভাই। হৃদয় এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাই, কিশোর গ্যাং পরিচালনাসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত বলে র‌্যাব জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন